সেবা সমূহ

সব দেখুন

6 5 4 3 জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নবনিযুক্ত সচিব মোঃ জিয়াউল হককে এ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান ২ 1 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে আজ ঢাকায় সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের Ambassador Mr. Yao Wen সৌজন্য স্বাক্ষাৎ করেন। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে আজ ঢাকায় সচিবালয়ে তাঁর অফিসকক্ষে Norinco International-এর প্রেসিডেন্ট Shan Jun সৌজন্য স্বাক্ষাৎ করেন । এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে US Assistant Secretary for South and Central Asian Affairs Mr. S Paul Kapur সৌজন্য স্বাক্ষাৎ করেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন

মাননীয় মন্ত্রী

minister

জনাব ইকবাল হাসান মাহমুদ, এমপি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা

ইকবাল হাসান মাহমুদ, এমপি এর জীবন বৃত্তান্ত

বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ, এমপি ১০ মে ১৯৫০ সালে সিরাজগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুল্লাহ-আল-মাহমুদ এবং মাতা বেগম আবেদা খাতুন। তাঁর পিতা ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ ও তৎকালীন পাকিস্তানের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী। এছাড়া তাঁর পিতা পাকিস্তানের জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য, বঙ্গীয় আইনসভার সদস্য এবং ভারতীয় আইন পরিষদের সদস্য ছিলেন।

শিক্ষাজীবনে ইকবাল হাসান মাহমুদ মেধা ও নেতৃত্বগুণের স্বাক্ষর রাখেন এবং ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর সহধর্মিণী রুমানা মাহমুদও একজন সাবেক সংসদ সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক।

জাতির গুরুত্বপূর্ণ সংগ্রামসমূহে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৬৯ সালের ঐতিহাসিক এগার দফা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে গণআন্দোলনে যুক্ত ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখেন।

স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি ধারাবাহিকভাবে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং চারবার জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে সংগঠন ও নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। গণতন্ত্র, ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা ও জনগণের কল্যাণ তাঁর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি।

রাজনীতির পাশাপাশি শিল্প ও বাণিজ্য ক্ষেত্রেও ইকবাল হাসান মাহমুদ সুদীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। দীর্ঘ চার দশক ধরে তিনি বিভিন্ন প্রকল্পে স্পনসর পরিচালক। তিনি শিল্প অর্থায়নে নিয়োজিত বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) এর প্রাক্তন পরিচালক ছিলেন এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, দেশের চামড়া ব্যবসায়ের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এপেক্স ট্যানারি লিমিটেডের প্রাক্তন পরিচালক, এপেক্স ফুড লিমিটেড এবং এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের প্রাক্তন ডিএমডি হিসেবে শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখেন। ১৯৭৮ সাল থেকে তিনি বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের উন্নয়নে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করে আসছেন।

বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদের জীবন সংগ্রাম, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা এবং শিল্প-বাণিজ্যে অবদান জাতীয় উন্নয়নের ধারায় এক অনন্য উদাহরণ।

বিস্তারিত

মাননীয় প্রতিমন্ত্রী

minister

জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি

মাননীয় প্রতিমন্ত্রী

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

অনিন্দ্য ইসলাম অমিত বাংলাদেশের একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ। তার দীর্ঘ রাজনৈতিক পথচলা কোনো আকস্মিক আবির্ভাব নয়; বরং রাজপথের ধারাবাহিক সংগ্রাম, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন এবং জনগণের প্রতি নিখাদ ভালোবাসার মধ্য দিয়ে নিজের অবস্থানকে তিনি সুদৃঢ় করেছেন। মাঠের রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ের প্রতিটি ধাপে রয়েছে তার মেধা, দূরদর্শিতা এবং ত্যাগের অনন্য নজির। ফ্যাসিস্টসরকারের শত নির্যাতন, দেড় শতাধিক মিথ্যা মামলা এবং বারবার কারাবরণ - কোনো কিছুই তাকে আদর্শের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। বরং প্রতিটি প্রতিকূলতা ও বাধা-বিপত্তি পেরিয়ে তিনি হয়ে উঠেছেন তৃণমূলের মানুষের আস্থার প্রতীক ও একজন পরীক্ষিত নেতা।

পরিবার ও শিক্ষাজীবন

ত্রয়োদশজাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) সংসদীয় আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে অনিন্দ্য ইসলাম অমিত সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং যশোর সরকারি সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ নার্গিস বেগমের কনিষ্ঠ পুত্র।

ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বেড়ে ওঠা অমিত শৈশব থেকেই ছোটদের স্নেহ এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনকে জীবনের অবিচ্ছেদ্য মূল্যবোধ বলে মনে করেন। ছোটবেলা থেকেই তিনি তুখোড় মেধাবী। যশোর শহরের ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের হাতে খড়ি। এরপর তিনি যশোর সেক্রেড হার্ট জুনিয়র হাই স্কুল ও যশোর দাউদ পাবলিক স্কুলে কিছুকাল লেখাপড়া করেন। সেক্রেডহার্ট থেকে তিনি প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। পরবর্তীতে ঝিনাইদহ ক্যাডেট কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি যশোর শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় স্থান পাওয়া একজন কৃতি ছাত্র। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার সহধর্মিণী সোহানা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। তাদের দুই পুত্র সন্তান রয়েছে। বড় ছেলে আরশ আরীব ইসলাম জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ঢাকার রাজপথে লাখো তরুণের সাথে সক্রিয় ছিলেন।

রাজনৈতিক জীবন

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত অনিন্দ্য ইসলাম অমিত এক আপসহীন ও দেশপ্রেমিক রাজনীতিক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি যশোর, খুলনা ও ঢাকার রাজপথে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে তাকে অবর্ণনীয় নিপীড়ন সহ্য করতে হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা হয় দেড় শতাধিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। প্রতিহিংসার এই চরম মুহূর্তেও যশোর, ঢাকা ও নড়াইলের কারাগারে তাকে সাত (০৭) বার কারাবরণ করতে হয়েছে। শুধুতাই নয়, তার বাসভবন ও চলন্ত গাড়ির ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে এবং বহুবার তার প্রাণনাশের অপচেষ্টা করা হয়েছে।

রক্তচক্ষু ও নির্যাতন উপেক্ষা করে রাজপথে সদা সোচ্চার অনিন্দ্য ইসলাম অমিত দলের নেতাকর্মীদের লড়াই-সংগ্রামে উজ্জীবিত করার পাশাপাশি ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সাধারণ মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন; যা খুলনা বিভাগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। প্রতিটি লড়াই-সংগ্রামে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে তিনি প্রমাণ করেছেন যে, জনগণের শক্তিই হলো যে কোনো পরিবর্তনের মূল ভিত্তি। ফ্যাসিবাদবিরোধী সকল আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে তিনি সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বাত্মক অংশগ্রহণ করেন। তিনি মনে করেন, এই ছাত্র গণ-অভ্যুত্থান ছিল স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের অনিবার্য অধ্যায়; যা মুক্তিকামী মানুষের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

সামাজিক কর্মকাণ্ড

বিশ্ববিদ্যালয় জীবনে সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনে তিনি নিয়মিত অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীদের বেতন বৃদ্ধির প্রতিবাদ, আবাসিক ছাত্রদলের হলের খাবারের মানোন্নয়ন এবং কেমিস্ট, বায়োকেমিস্ট, অ্যাপ্লাইড কেমিস্ট ও মাইক্রোবায়োলজিস্টদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা দাবির আন্দোলনে প্রথম সারিতে থেকে তিনি অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন বন্যাদুর্গতদের সহায়তায় পরিচালিত প্রতিটি ত্রাণ কার্যক্রমে তিনি নিয়মিত অংশ নিতেন। জন্মভূমি যশোরের বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পৃষ্ঠপোষকতা করে চলেছেন আজ অবধি। বিগত করোনা মহামারির সময় জীবনবাজি রেখে অনিন্দ্য ইসলাম অমিত যশোরে নিজস্ব উদ্যোগে স্বাস্থ্যসেবা সার্ভিস গড়ে তোলেন; যা দেশব্যাপী প্রশংসিত হয়। নিজসামর্থ্য অনুযায়ী খাবার, ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে যশোরবাসীর পাশে দাঁড়ান তিনি।

বিস্তারিত

সচিব

minister
মোঃ জিয়াউল হক বিস্তারিত

Strategic Investment Destination

Investment Brochure

হটলাইন

দুদক হটলাইন ১০৬
জরুরী সেবা ৯৯৯
নাগরিক সেবা ৩৩৩
দুর্যোগের আগাম বার্তা ১০৯০

কোম্পানিসমূহের হটলাইন কন্ট্রোল রুম

নাম হটলাইন কন্ট্রোল রুম
তিতাস 16496 02-9563667
02-9563668
02-9014291
02-9891054
বাখরাবাদ 16523 081-65074
জালালাবাদ 16511 0821-717092
পশ্চিমাঞ্চল 16514

01708-458889

01708-458898

কর্ণফুলী 16512 031-655796
সুন্দরবন 16539 02-8189111
02-8189666

বিনিয়োগ শিক্ষা কার্যক্রম

সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (GEMS)

জাতীয় সঙ্গীত